অভয় পদে প্রাণ সঁপেছি ।আমি আর কি যমের ভয় রেখেছি । ।কালীনাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি ।আমি দেহ বেচে ভবের হাটে, দুর্গানাম কিনে এনেছি । ।কালীনাম-কল্পতরু হৃদয়ে রোপণ করেছি ।এবার শমন এলে হৃদয় খুলে দেখাব তাই বসে আছি । ।দেহের মধ্যে ছজন কুজন, তাদের ঘরে দূর করেছি ।রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি । ।
In plain words
I have given my life to the feet that grant fearlessness; what fear of Death have I kept now? The great mantra, Kali's name, I have tied in the tuft upon my head. In the world's bazaar I sold this body and came away with Durga's name. The wish-fulfilling tree of Kali's name I have planted in my heart; now when Death comes I'll open my heart and show him; so I sit and wait. The six evil ones within the body I have driven out of the house. Says Ramprasad: I have set out, crying "Durga", and here I sit.