Paragraph 54

Paragraph 54

সন্ধ্যা হইয়াছে। বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর জোড় হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূলমন্ত্র জপ করিলেন। তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন। বলিতেছেন, গোবিন্দ, গোবিন্দ, সচ্চিদানন্দ, হরিবোল! হরিবোল! নাম করিতেছেন, আর যেন মধু বর্ষণ হইতেছে। ভক্তেরা অবাক্‌ হইয়া সেই নাম-সুধা পান করিতেছেন। শ্রীযুক্ত রামলাল এইবার গান গাইতেছেন ঃ

In plain words

Dusk has fallen. A lamp has been lit in the sitting room. The Master bows to the Divine Mother with folded hands and, it seems, silently repeats his root mantra. Then, his voice sweet, he takes the Name. He says, "Govinda, Govinda, Satchidananda, Haribol! Haribol!" As he chants it is as though honey were raining down. The devotees, in wonder, drink in the nectar of the Name. Now Sri Ramlal sings: