ভুবন ভুলাইলি মা, হরমোহিনী ।মূলাধারে মহোৎপলে, বীণাবাদ্য-বিনোদিনী ।শরীর শারীর যন্ত্রে সুষুম্নাদি ত্রয় তন্ত্রে,গুণভেদ মহামন্ত্রে গুণত্রয়বিভাগিনী । ।আধারে ভৈরবাকার ষড়দলে শ্রীরাগ আর,মণিপুরেতে মহ্লার, বসন্তে হৃৎপ্রকাশিনীবিশুদ্ধ হিল্লোল সুরে, কর্ণাটক আজ্ঞাপুরে,তান লয় মান সুরে, তিন গ্রাম-সঞ্চারিণী ।মহামায়া মোহপাশে, বদ্ধ কর অনায়াসে,তত্ত্ব লয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী ।শ্রীনন্দকুমারে কয়, তত্ত্ব না নিশ্চয় হয়,তব তত্ত্ব গুণত্রয়, কাকীমুখ-আচ্ছাদিনী ।
In plain words
Mother, You have bewitched the world, You who enchant Hara! In the great lotus of the Muladhara You delight in playing the vina. On the instrument of the body, on its three strings, Sushumna and the rest, You sound the great mantra of the gunas, dividing the three gunas. In the Muladhara the raga Bhairava, in the six-petalled lotus Sri, in the Manipura Mallar, and Vasanta You reveal in the heart. In the Visuddha the Hillol mode, in the Ajna the Karnatak: with beat, measure and tune You move through the three scales. In the noose of delusion, Mahamaya, You bind men easily; holding the Truth, the lightning stands still in the sky of Truth. Says Nandakumar: Your truth cannot be determined; the three gunas cover Your truth as a crow's beak is hidden.