Paragraph 4

Paragraph 4

আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি। ইংরেজী ২২শে জুলাই, ১৮৮৩ খ্রীষ্টাব্দ। আজ রবিবার, ভক্তেরা শ্রীশ্রীপরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য অন্য বারে তাঁহারা প্রায় আসিতে পারেন না। রবিবারে তাঁহারা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা একটা-দুইটার সময় কালীবাটীতে পৌঁছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন। ঘরে মণি মল্লিকাদি আরও কয়েকজন ভক্ত বসিয়া আছেন।

In plain words

The day is the dark third of Ashadh: by the English reckoning the twenty-second of July, 1883. Today is Sunday, and the devotees have come again to see the Paramahamsa. On other days they can seldom come; on Sundays they have leisure. Adhar, Rakhal and M. came from Calcutta in a hired carriage and reached the Kali temple at one or two in the afternoon. Sri Ramakrishna has rested a little after his meal. Mani Mallick and a few other devotees are sitting in the room.