Paragraph 5
রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রীশ্রীরাধাকান্তের মন্দির ও শ্রীশ্রীভবতারিণীর মন্দির। পশ্চিমাংশে দ্বাদশ শিবমন্দির। সারি সারি শিবমন্দিরের ঠিক উত্তরে শ্রীশ্রীপরমহংসদেবের ঘর। ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা। সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাস্য হইয়া গঙ্গা-দর্শন করিতেন। গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ির পুষ্পোদ্যান। এই পুষ্পোদ্যান বহুদূরব্যাপী। দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত। উত্তরে পঞ্চবটী পর্যন্ত—যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন—ও পূর্বে উদ্যানের দুই প্রবেশদ্বার পর্যন্ত। পরমহংসদেবের ঘরের কোলে দু-একটা কৃষ্ণচূড়ার গাছ। নিকটেই গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত ও পদ্মকরবী। ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে “পিটার জলমধ্যে ডুবিতেছেন ও যীশু তাঁর হাত ধরিয়া তুলিতেছেন” সে ছবিখানিও আছে। আর-একটা বুদ্ধদেবের প্রস্তরময়ী মূর্তিও আছে। তক্তপোশের উপর তিনি উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। ভক্তেরা মেঝের উপর কেহ মাদুরে, কেহ আসনে উপবিষ্ট। সকলেই মহাপুরুষের আনন্দমূর্তি একদৃষ্টে দেখিতেছেন। ঘরের অনতিদূরে পোস্তার পশ্চিম-গা দিয়া পূতসলিলা গঙ্গা দক্ষিণবাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন। বর্ষাকালে খরস্রোত যেন সাগরসঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত! পথে কেবল একবার মহাপুরুষের ধ্যানমন্দির দর্শন-স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন।
In plain words
In the eastern part of the great courtyard of Rasmani's Kali temple stand the shrines of Sri Radhakanta and of Sri Bhavatarini. In the western part are the twelve Siva temples. Directly north of the row of Siva temples stands the Paramahamsa's room. On its west is a semicircular verandah, where he would stand facing west and look at the Ganges. On the ground between the verandah and the Ganges embankment lies the flower garden of the temple, and it stretches far: south to the edge of the grounds, north as far as the Panchavati, where Sri Ramakrishna practised austerities, and east as far as the two gates of the garden. Close beside the Paramahamsa's room are one or two krishnachura trees, and near them gardenia, kokilaksha, and white and lotus-coloured oleander. On the walls of the room hang pictures of gods and saints, among them the one of "Peter sinking in the water and Jesus lifting him by the hand". A stone image of the Buddha is there too. He is sitting on his wooden bedstead, facing north. The devotees sit on the floor, some on a mat, some on small seats, all gazing at the blissful form of the great soul. Not far from the room, along the west side of the embankment, the holy Ganges was flowing south. In the rains her current runs swift, as though she were in a great hurry to reach the meeting with the sea! On her way she does no more than see and touch, once, the great soul's shrine of meditation, and goes on.