Paragraph 24
“সংসারই অরণ্য। এই বনে সত্ত্বরজস্তমঃ তিনগুণ ডাকাত, জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়। তমোগুণ জীবের বিনাশ করতে যায়। রজোগুণ সংসারে বদ্ধ করে। কিন্তু সত্ত্বগুণ, রজস্তমঃ থেকে বাঁচায়। সত্ত্বগুণের আশ্রয় পেলে কাম-ক্রোধ এই সব তমোগুণ থেকে রক্ষা হয়। সত্ত্বগুণ আবার জীবের সংসারবন্ধন মোচন করে। কিন্তু সত্ত্বগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না। কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়। দিয়ে বলে, ওই দেখ, তোমার বাড়ি ওই দেখা যায়! যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্ত্বগুণও অনেক দূরে।
In plain words
"The world itself is the forest. In this forest the robbers are the three gunas, sattva, rajas and tamas, who carry off the jiva's knowledge of Truth. Tamas sets out to destroy the jiva. Rajas ties him down in the world. Sattva, though, rescues him from rajas and tamas. With the shelter of sattva one is protected from lust and anger and all such things of tamas. Sattva, again, frees the jiva from the bonds of the world. But sattva too is a thief: it cannot give the knowledge of Truth. Yet it sets one on the road to that supreme abode, and having done so it says, 'Look, there is your home, you can see it from here!' Even sattva is far, far away from where the knowledge of Brahman is.