Paragraph 23
“একটা লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময়ে তাকে তিনজন ডাকাতে এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আর এ লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এল। তখন আর-একজন চোর বললে, না হে কেটে কি হবে? একে হাত-পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত-পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, ‘আহা, তোমার কি লেগেছে? এস, আমি তোমার বন্ধন খুলে দিই।’ তার বন্ধন খুলে দিয়ে চোরটা বললে, ‘আমার সঙ্গে সঙ্গে এস, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি।’ অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, ‘এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে।’ তখন লোকটা চোরকে বললে, ‘মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন।’ চোর বললে, ‘না আমার ওখানে যাবার জো নাই, পুলিসে টের পাবে।’
In plain words
"A man was going along a forest path when three robbers came and seized him. They took everything he had. One of the thieves said, 'What's the use of keeping this fellow?' and with that he came at him with a sword to kill him. Then another thief said, 'No, what's the good of that? Bind his hands and feet and leave him lying here.' So they tied him hand and foot, left him there, and went away. After a while one of them came back and said, 'Oh, have you been hurt? Come, let me untie you.' When he had untied him, the thief said, 'Come along with me; I'll see you onto the main road.' After a long while they reached the main road, and he said, 'Take this road. Look, there is your house.' Then the man said to the thief, 'Sir, you have done me a great kindness. Now you come too; come with me as far as my house.' The thief said, 'No, going there is not for me; the police would get to know.'