Paragraph 41

Paragraph 41

“একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনব। চাঁদনিতে বসে লেকচার দিলে। তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হল। আমি বললাম, যিনিই ভগবান তিনিই একরূপে ভক্ত। তিনিই একরূপে ভাগবত। তোমরা বল ভাগবত-ভক্ত-ভগবান। কেশব বললে, আর শিষ্যরাও সব একসঙ্গে বললে, ভাগবত-ভক্ত-ভগবান। যখন বললাম, ‘বল গুরু-কৃষ্ণ-বৈষ্ণব’, তখন কেশব বললে, মহাশয়, এখন এত দূর নয়, তাহলে লোকে গোঁড়া বলবে।”

In plain words

"Keshab came here one day with his disciples. I said, 'I'd like to hear one of your lectures.' He gave a lecture sitting in the chandni. Then we came and sat at the ghat and talked a long while. I said, 'He who is God is Himself, in one form, the devotee; He Himself, in one form, is the Bhagavata. You should say "Bhagavata, Bhakta, Bhagavan".' Keshab repeated it, and his disciples all said it with him: 'Bhagavata, Bhakta, Bhagavan.' When I said, 'Now say "Guru, Krishna, Vaishnava",' Keshab said, 'Not as far as that yet, sir; people would call us bigots.'"