Paragraph 74
সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া, হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। কক্ষমধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি,—ধ্রুব প্রহ্লাদের ছবি, রাম রাজার ছবি, মা কালীর ছবি, রাধাকৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ করিয়া ও তাঁহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন। আবার বলিতেছেন, ব্রহ্ম-আত্মা-ভগবান্, ভাগবত-ভক্ত-ভগবান্, ব্রহ্ম-শক্তি, শক্তি-ব্রহ্ম, বেদ পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী। শরণাগত শরণাগত, নাহং, নাহং, তুঁহু তুঁহু, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, ইত্যাদি।
In plain words
As soon as dusk has fallen Sri Ramakrishna salutes the Mother of the Universe and, clapping his hands, chants the name of Hari. In the room are many pictures of the deities: of Dhruva and Prahlada, of Rama the king, of Mother Kali, of Radha and Krishna. He bows to each of them, calling each by name. Then he says, Brahman, Atman, Bhagavan; the Bhagavata, the devotee, Bhagavan; Brahman, Sakti; Sakti, Brahman; the Vedas, the Puranas, the Tantras, the Gita, the Gayatri. I take refuge, I take refuge; not I, not I, but Thou, Thou; I am the machine, You are the one who works it; and so on.