Paragraph 17
ঈশান—কাশীতে গঙ্গাস্নান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন,—এমন সময় কুক্কুরপালক চণ্ডালকে সামনে দেখে বললেন, এই তুই আমায় ছুঁলি! চণ্ডাল বললে, ঠাকুর, তুমিও আমায় ছোঁও নাই—আমিও তোমায় ছুঁই নাই; আত্মা সকলেরই অন্তর্যামী আর নির্লিপ্ত। সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গাজলে সূর্যের প্রতিবিম্ব এ দুয়ে কি ভেদ আছে?
In plain words
Ishan: Sankaracharya had bathed in the Ganges at Kasi and was going up the steps when he saw in front of him a chandala who kept dogs, and he said, "You have touched me!" The chandala said: "Sir, you have not touched me, nor I you. The Self dwells within all and is unattached. Is there any difference between the sun reflected in wine and the sun reflected in the water of the Ganges?"