Paragraph 33
দ্বিতীয়বার তীর্থগমন ইহার ৫ বৎসর পরে, ইংরেজী জানুয়ারি, ১৮৬৮ খ্রীষ্টাব্দে। মথুরবাবু ও তাঁহার স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে। ভাগিনেয় হৃদয় এবার সঙ্গে ছিলেন। এ-যাত্রায় ৺কাশীধাম, প্রয়াগ, শ্রীবৃন্দাবন দর্শন করেন। কাশীতে মণিকর্ণিকায় সমাধিস্থ হইয়া বিশ্বনাথের গম্ভীর চিন্ময় রূপ দর্শন করেন—মুমূর্ষুদিগের কর্ণে তারকব্রহ্ম নাম দিতেছেন। আর মৌন ব্রতধারী ত্রৈলঙ্গ স্বামীর সহিত আলাপ করেন। মথুরায় ধ্রুবঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ, শ্রীবৃন্দাবনে সন্ধ্যা সময়ে ফিরতিগোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু লইয়া যমুনা পার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলা ভাবচক্ষে দর্শন করিয়াছিলেন; নিধুবনে রাধাপ্রেমে বিভোরা গঙ্গামাতার সহিত আলাপ করিয়া বড়ই আনন্দিত হইয়াছিলেন।
In plain words
The second pilgrimage was five years later, in January 1868 by the English reckoning, with Mathur Babu and his wife Jagadamba Dasi. His nephew Hriday went with him this time. On this journey he saw Kasi, Prayag and Vrindavan. At Kasi, in samadhi at the Manikarnika, he saw the solemn form of Visvanatha, made of Spirit, giving the name of Brahman that saves to the dying. And he talked with Trailanga Swami, who had taken a vow of silence. In his inner vision he saw the divine play: at the Dhruva Ghat in Mathura, Krishna in the arms of Vasudeva; in Vrindavan at dusk, Krishna coming back from the pasture with the cows, crossing the Jamuna; and so on. At the Nidhuvan he talked with Gangamata, rapt in love for Radha, and was filled with joy.