Paragraph 43

Paragraph 43

ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন। গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও “গোপালের মা” বলিয়া ডাকিতেন। সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা-জ্ঞানে পূজা করিতেন। কেবল যত দিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা-বোধ হয়, যত দিন না ঈশ্বরে শুদ্ধাভক্তি হয়, ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন। এমন কি পরম ভক্তিমতী হইলেও তাঁহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন। মাকে নিজে বলিয়াছিলেন, “মা, আমার ভিতরে যদি কাম হয়, তাহলে কিন্তু মা গলায় ছুরি দিব।”

In plain words

The Master has many women devotees. He called Gopal's Mother "Mother," and used to address her as "Gopal's Mother." He saw every woman as the Divine Mother Herself and worshipped her as the Mother. But until a man could see a woman as the Mother Herself, until he had pure devotion to God, the Master would tell him to be on his guard with women. He would forbid men to associate with them, even with women of the deepest devotion. He himself had said to the Mother, "Mother, if lust should arise in me, mind You, Mother, I shall cut my throat."