Paragraph 50

Paragraph 50

সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণসীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথীবক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতিদূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুমগন্ধবাহী বসন্তানিল! সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে! মাস্টার দ্বাদশ শিবমন্দিরে, শ্রীশ্রীরাধাকান্তের মন্দিরে ও শ্রীশ্রীভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতিলাভ করিলেন। সিধু বলিলেন, “এটি রাসমণির দেবালয়। এখানে নিত্যসেবা। অনেক অতিথি, কাঙাল আসে।”

In plain words

He had barely stepped out of the room with Sidhu when the sweet sounds of the arati began. All at once the gongs, bells, drums and cymbals rang out together. From the southern end of the garden came the sweet music of the nahabat; the sound seemed to wander over the bosom of the Bhagirathi and melt away somewhere far off. A soft spring breeze carried the scent of flowers. The moon was just rising. It was as if arati were being made ready for the gods on every side. M. watched the arati in the twelve Siva temples, in the temple of Radhakanta and in the temple of Bhavatarini, and his heart was filled with joy. Sidhu said, "This is Rasmani's temple. There is worship here every day. Many guests and poor people come."