Paragraph 51
কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন, ঘরের দ্বার দেওয়া।
In plain words
Talking as they went, the two walked from Bhavatarini's temple across the wide paved courtyard and came again to the front of Sri Ramakrishna's room. This time they found the door shut.