Paragraph 210

Paragraph 210

শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন। নরেন্দ্র গান করিতেছেন, দুই-চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন। মাস্টার আসিয়া গান শুনিতেছেন। গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনও কোথাও শুনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক্ হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না; নিঃশ্বাস-প্রশ্বাস বহিছে কিনা বহিছে! জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি! মাস্টার এরূপ কখনও দেখেন নাই, শুনেন নাই। অবাক্ হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্যজ্ঞানশূন্য হয়? না জানি কতদূর বিশ্বাস-ভক্তি থাকিলে এরূপ হয়। গানটি এই ঃ

In plain words

Sri Ramakrishna was standing motionless. Narendra was singing, and two or three devotees stood by. M. came and listened. The song held him; apart from the Master's own singing he had never heard such sweet singing anywhere. Suddenly he looked at the Master and stood amazed. The Master stood without a stir, his eyelids not blinking, his breath hardly seeming to move! When M. asked, a devotee told him, "This is called samadhi." M. had never seen or heard of such a thing. He wondered: can thinking of God make a man so wholly unaware of the outer world? What faith and devotion must one have for this to happen! This was the song: