Paragraph 212
গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন। দেহ রোমাঞ্চিত। চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে। মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন। না জানি ‘কোটি শশী-বিনিন্দিত’ কি অনুপম রূপদর্শন করিতেছেন! এরই নাম কি ভগবানের চিন্ময়-রূপ-দর্শন? কত সাধন করিলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি-বিশ্বাসের বলে, এরূপ ঈশ্বর-দর্শন হয়? আবার গান চলিতেছে ঃ
হৃদি-কমলাসনে, ভজ তাঁর চরণ,
দেখ শান্ত মনে, প্রেম নয়নে, অপরূপ প্রিয়দর্শন।
In plain words
As this verse of the song was sung, Sri Ramakrishna began to tremble. Every hair of his body stood erect. Tears of joy flowed from his eyes. Now and then he smiled, as though he were seeing something. Who knows what peerless form, "putting a million moons to shame," he was beholding! Is this what they call the vision of God's form of Spirit? How much spiritual practice, how much austerity, how much devotion and faith it must take to see God like this! The song went on:
Worship His feet on the lotus seat of the heart;
see with a quiet mind and loving eyes that matchless, beautiful sight.