Paragraph 7

Paragraph 7

ঠাকুরের জন্মভূমি, হুগলী জেলার অন্তঃপাতী কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাঁহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাঁহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে? আমার দেখিবার বড় সাধ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাঁহাকে একদিন শনিবারে ৪টার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কিরকম ‘পরমহংস’? তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ, লালপেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতা পরেন, রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন, সেই ঘরে তক্তপোশ পাতা আছে—তাহার উপর বিছানা, মশারি আছে, সেই বিছানায় শয়ন করেন। কোন বাহ্যিক চিহ্ন নাই—তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অহর্নিশ তাঁহারই চিন্তা করেন।

In plain words

The Master's birthplace is the village of Kamarpukur in the Hooghly district, and it lies near Birsingha, the village where Vidyasagar was born. From his boyhood Sri Ramakrishna has heard people speak of Vidyasagar's kindness, and living at the Kali temple in Dakshineswar he often hears of his learning and his compassion. Hearing that M. taught in Vidyasagar's school, he had asked him, "Could you take me to Vidyasagar? I have a great wish to see him." M. told Vidyasagar so, and Vidyasagar, pleased, asked him to bring the Master with him one Saturday at four o'clock. Only one question did he ask: "What kind of paramahamsa is he? Does he wear the ochre cloth?" M. had answered: "No, sir. He is a wonderful man. He wears a red-bordered cloth, a shirt, and varnished slippers on his feet. He has a room at Rasmani's Kali temple with a wooden cot in it, and on the cot a bed and a mosquito net; that is where he sleeps. There is no outward mark about him at all. Only, he knows nothing but God. Day and night he thinks of Him alone."