Paragraph 10
বিদ্যাসাগরের বাটীর সম্মুখে গাড়ি দাঁড়াইল। গৃহটি দ্বিতল, ইংরেজ পছন্দ। জায়গার মাঝখানে বাটী ও জায়গার চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিমধারে সদর দরজা ও ফটক। ফটকটি দ্বারের দক্ষিণদিকে। পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ। পশ্চিমদিকের নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয়। উপরে বিদ্যাসাগর থাকেন। সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা, তাহার পূর্বদিকে হলঘর। হলের দক্ষিণ-পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন। ঠিক দক্ষিণে আর একটি কামরা আছে—এই কয়টি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ। দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকাধারে অতি সুন্দররূপে বাঁধানো বইগুলি সাজানো আছে। হলঘরের পূর্বসীমান্তে টেবিল ও চেয়ার আছে। বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন, তখন সেইখানে তিনি পশ্চিমাস্য হইয়া বসেন। যাঁহারা দেখাশুনা করিতে আসেন, তাঁহারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন। টেবিলের উপর লিখিবার সামগ্রী—কাগজ, কলম, দোয়াত, ব্লটিং, অনেকগুলি চিঠিপত্র, বাঁধানো হিসাব-পত্রের খাতা, দু-চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে—দেখিতে পাওয়া যায়। ওই কাষ্ঠাসনের ঠিক দক্ষিণের কামরাতে খাট-বিছানা আছে—সেইখানেই ইনি শয়ন করেন।
In plain words
The carriage drew up before Vidyasagar's house. It is a two-storey building in the English taste, standing in the middle of its grounds, with a wall all round. The main entrance and the gate face west, the gate lying south of the doorway. In the space between the west wall and the house, flowering plants grow here and there. One goes up by a staircase from a room on the ground floor on the west; Vidyasagar lives upstairs. At the head of the stairs, to the north, is a room, and east of it a hall. Vidyasagar sleeps in the room to the south-east of the hall, and directly south there is another room. These rooms are full of costly books: rows of bookcases stand along the walls, with the books set out in them, all handsomely bound. At the east end of the hall are a table and chairs, and when Vidyasagar sits there to work he faces west. Those who come to see him also sit on chairs round the table. On the table one sees writing things, paper, pens, an inkstand and blotting paper, a good many letters, bound account books and a few of Vidyasagar's own textbooks. In the room just south of this seat of his there is a bedstead with a bed; that is where he sleeps.