Paragraph 14
“যদি বল, ওদের ধর্মে অনেক ভুল, কুসংস্কার আছে; আমি বলি, তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। সব্বাই মনে করে আমার ঘড়িই ঠিক যাচ্ছে। ব্যাকুলতা থাকলেই হল; তাঁর উপর ভালবাসা, টান থাকলেই হল। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে কর, এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা, কেউ পাপা—এই সব স্পষ্ট বলে তাঁকে ডাকে। আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ ‘বা’ কি ‘পা’ এই বলে ডাকে। যারা ‘বা’ কি ‘পা’ পর্যন্ত বলতে পারে—বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে, ওরা আমাকেই ডাকছে তবে ভাল উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান।
In plain words
"You may say that their religion has many mistakes and superstitions. I say, what if there are? Every religion has its errors. Everyone thinks his own watch alone keeps the right time. Yearning is enough; love for Him and a pull towards Him are enough. He is the Indweller, and He sees the yearning, the pull within. Suppose a father has many sons. The older ones call him clearly, some 'Baba,' some 'Papa.' The tiniest ones manage no more than 'Ba' or 'Pa.' Will the father be cross with the little ones who get no further than 'Ba' or 'Pa'? He knows that it is he and no other whom they are calling; only they cannot say it properly. To the father all his children are alike.