Paragraph 10

Paragraph 10

“এঁড়েদার ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব। তুমি যাবে? হলধারী বললে, ‘একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে?’ হলধারী গীতা-বেদান্ত পড়ে কি না! তাই সাধুকে বললে ‘মাটির খাঁচা।’ কৃষ্ণকিশোরকে গিয়ে আমি ওই-কথা বললাম। সে মহা রেগে গেল। আর বললে, ‘কি! হলধারী এমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে, আর সেইজন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা। সে জানে না যে, ভক্তের দেহ চিন্ময়।’ এত রাগ—কালীবাড়িতে ফুল তুলতে আসত, হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত। কথা কইবে না!

In plain words

"A holy man had come to the bathing ghat at Ariadaha, and we thought we would go and see him one day. I told Haladhari at the Kali temple that Krishnakishore and I meant to visit a holy man, and asked if he would come. Haladhari said, 'What is the use of going to see a cage of clay?' Haladhari read the Gita and Vedanta, you see, and so he called the holy man a 'cage of clay.' I went and told Krishnakishore what he had said. He flew into a rage. 'What!' he said. 'Has Haladhari said such a thing? So the body of a man who thinks of God, who thinks of Rama and has given up everything for that, is a cage of clay. He does not know that a devotee's body is all Consciousness.' Such was his anger that when he came to the Kali temple to gather flowers he would turn his face away if he met Haladhari. He would not speak to him!