Paragraph 4

Paragraph 4

শ্রীরামকৃষ্ণ—হাঁ গো, ও-সব মানতে হয়। এই দেখ না রাখালের অসুখ, আমারও হাত-পা কামড়াচ্ছে। হল কি জানো? আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি! (সকলের হাস্য) হাঁ গো, লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল, তার বন্ধু, চক্ষুটা সব কানা নয়; যা হোক, আমি ভাবলুম এ-আবার কি ঘটালে!

In plain words

Sri Ramakrishna: "Yes, one has to heed these things. Look, Rakhal is ill, and my hands and feet are aching too. Do you know what happened? When I got out of bed this morning I thought Rakhal was coming, and the face I saw first was So-and-so's!" Everyone laughs. "Yes, one must look out for omens. The other day Narendra brought a boy blind in one eye, a friend of his; the eye was not quite blind, but all the same, I thought, what has he brought about now!"