Paragraph 5

Paragraph 5

আজ এখানে মহোৎসব। ব্রাহ্মসমাজের ষাণ্মাসিক। তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ। বেলা ৩টা-৪টার সময় তিনি কয়েকজন ভক্তসঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটী হইতে শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটীতে উপস্থিত হইলেন। এই উদ্যানবাটীতে ব্রাহ্মসমাজের অধিবেশন হইয়া থাকে। ব্রাহ্মসমাজকে তিনি বড় ভালবাসেন। ব্রাহ্মভক্তগণও তাঁহাকে সাতিশয় ভক্তি-শ্রদ্ধা করেন। ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী-বক্ষে কালীবাটী হইতে কলিকাতা পর্যন্ত ভক্তসঙ্গে স্টীমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন।

In plain words

Today there is a great festival here: the half-yearly celebration of the Brahmo Samaj. That is why Bhagavan Sri Ramakrishna has been invited. At about three or four in the afternoon he has come by carriage with a few devotees from the Kali temple at Dakshineswar to the lovely garden house of Sri Benimadhav Pal. The meetings of the Brahmo Samaj are held in this garden house. He loves the Brahmo Samaj dearly, and the Brahmo devotees too have the greatest devotion and reverence for him. The day before, that is, on Friday afternoon, he had gone with his devotees on the steamer with Sri Keshab Chandra Sen and his disciples, from the Kali temple to Calcutta on the bosom of the Bhagirathi, in great joy all the way.