Paragraph 6
সিঁথি পাইকপাড়ার নিকট। কলিকাতা হইতে দেড় ক্রোশ উত্তরে। উদ্যানবাটীটি মনোহর বলিয়াছি। স্থানটি অতি নিভৃত, ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। উদ্যানস্বামী বৎসরে দুইবার মহোৎসব করিয়া থাকেন। একবার শরৎকালে আর একবার বসন্তে। এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিঁথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন। তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন। তাঁহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালে উপাসনায় যোগদান করিয়াছেন, আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে, তাই প্রতীক্ষা করিতেছেন। বিশেষতঃ তাঁহারা শুনিয়াছেন যে, অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাঁহারা তাঁহার আনন্দমূর্তি দেখিতে পাইবেন, তাঁহার হৃদয়মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন, তাঁহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন।
In plain words
Sinthi is near Paikpara, a kos and a half, some three miles, north of Calcutta. I have called the garden house lovely. The place is very secluded and especially fitted for worshipping God. The owner of the garden holds a great festival twice a year, once in the autumn and once in the spring, and for the festival he invites many devotees from Calcutta and from the villages near Sinthi. So today Sivanath and other devotees have come from Calcutta. Many of them joined in the morning worship, and as there is to be an evening service as well, they are waiting. Above all, they have heard that the great soul is coming in the afternoon, and that they will see his form full of bliss, drink in the nectar of his words that captivates the heart, hear his sweet kirtan and see his dance, full of the love of Hari, that the gods themselves rarely see.