Paragraph 7

Paragraph 7

অপরাহ্নে বাগানটি বহুলোক সমাকীর্ণ হইয়াছে। কেহ লতামণ্ডপচ্ছায়ায় কাষ্ঠাসনে উপবিষ্ট। কেহ বা সুন্দর বাপীতটে বন্ধু সমভিব্যাহারে বিচরণ করিতেছেন। অনেকেই সমাজগৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই উত্তম আসন অধিকার করিয়া বসিয়া আছেন। উদ্যানের প্রবেশদ্বারে পানের দোকান। প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজাবাড়ি—রাত্রিকালে যাত্রা হইবে। চতুর্দিক আনন্দ পরিপূর্ণ। শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে। উদ্যানের বৃক্ষলতাগুল্মমধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে। আকাশ, জীবজন্তু, বৃক্ষলতা, যেন একতানে গান করিতেছে ঃ

“আজি কি হরষ সমীর বহে প্রাণে—ভগবৎ মঙ্গল কিরণে!”

In plain words

By the afternoon the garden is crowded with people. Some sit on wooden benches in the shade of the arbour. Some stroll with friends along the edge of the lovely pond. Many have taken good seats in the hall of the Samaj well in advance and sit there waiting for Sri Ramakrishna to come. At the gate of the garden is a stall selling betel. Going in, one feels it is a house where a puja is being held and a jatra is to be played at night. Everything all round is full of joy. Joy shines in the blue autumn sky. Since dawn a breeze of joy has been blowing among the trees, creepers and shrubs of the garden. Sky, living creatures, trees and creepers seem to be singing in one tune:

"What a breeze of delight blows in the heart today, in the Lord's blessed light!"