Paragraph 43
“ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তাঁরা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। আবার ভক্তেরা অবতারকে চান—ভক্তি আস্বাদন করবার জন্য। তাঁকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায়। পুরাণে আছে, রামচন্দ্র যখন সভাতে এলেন, তখন সভায় শত সূর্য যেন উদয় হল। তবে সভাসদ্ লোকেরা পুড়ে গেল না কেন? তার উত্তর—তাঁর জ্যোতিঃ জড় জ্যোতিঃ নয়। সভাস্থ সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হল। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়।”
In plain words
"The rishis were jnanis, and so they sought the Indivisible Satchidananda. But the devotees want the Incarnation, to taste devotion. When one sees Him, the darkness of the mind goes. The Puranas say that when Ramachandra came into the court, it was as though a hundred suns had risen there. Then why weren't the courtiers burnt? The answer is that His light is not a material light. The lotus of every heart in that court blossomed. When the sun rises, the lotus blooms."