Paragraph 32
মণিলাল মল্লিকের বাড়ি কলিকাতা সিন্দুরিয়াপটি। সিন্দুরিয়াপটির ব্রাহ্মসমাজের সাংবৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন। উৎসবে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া থাকেন। মণিলালের বরাহনগরে একখানি বাগান আছে। সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান।
In plain words
Manilal Mallick's house is at Sinduriapati in Calcutta. He invites many people every year for the anniversary festival of the Sinduriapati Brahmo Samaj, and he invites Sri Ramakrishna too. Manilal has a garden at Baranagore. He often comes there alone, and visits the Master at the same time.