Paragraph 1
পরের রবিবার (২০-৫-৮৩) রামচন্দ্রের বাটীতে আবার কীর্তন হইতেছে, মাথুর গান। ঠাকুর আসিয়াছেন। বৈশাখ, শুক্লা চতুর্দশী; ৭ই জ্যৈষ্ঠ। মাথুর গান হইতেছে, শ্রীমতী কৃষ্ণের বিরহে অনেক কথা বলিতেছেন, “বালিকা অবস্থা থেকেই শ্যামকে দেখতে ভালবাসতাম। সখি, নখের ছন্দ দিন গুণিতে ক্ষয় হয়ে গেছে। দেখ, তিনি যে মালা দিয়েছেন, সে মালা শুকায়ে গিয়েছে, তবু ফেলি নাই। কৃষ্ণচন্দ্রের উদয় কোথা হল? সে চন্দ্র, মান রাহুর ভয়ে বুঝি চলে গেল! হায়, সেই কৃষ্ণ মেঘকে আবার কবে দর্শন হবে; আর কি দেখা হবে! বঁধু, প্রাণ ভরে তোমায় কখনও দেখিতে পাই নাই; একে দুটি চোখ তাতে নিমিখ্, তাতে বারিধারা। তাঁর শিরে ময়ূর পাখা যেন স্থির বিজলী। ময়ূরগণ সেই মেঘ দেখে পাখা তুলে নৃত্য করত।
In plain words
On the following Sunday, the twentieth of May, 1883, there is kirtan again, at Ramchandra's house: songs of Mathura. The Master has come. It is the seventh of Jyaishtha, the bright fourteenth of Baisakh. The Mathura songs go on, and Radha, parted from Krishna, pours out her heart: "From my girlhood I have loved to look at Syam. Friend, my nails are worn away with counting the days. See, the garland he gave me has withered, yet I have kept it. Where has the moon of Krishna risen? That moon has gone away, I suppose, for fear of the Rahu of my pride! Ah, when shall I see that dark cloud, Krishna, again? Shall I ever see him again! Beloved, never have my eyes had their fill of you: first, I have only two eyes; then they blink; then they stream with tears. The peacock feather on his head was like lightning standing still. The peacocks would see that cloud, spread their tails and dance.