Paragraph 9
“একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দীন মুখুজ্জে বলে একটি ভাল লোক আছে—ভক্ত। সেজোবাবুকে ধরলুম দীন মুখুজ্জের বাড়ি যাব। সেজোবাবু কি করে, গাড়ি করে নিয়ে গেল। বাড়িটি ছোট, আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে। তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। তার আবার ছেলের পৈতে। কোথায় বসায়? আমরা পাশের ঘরে যাচ্ছিলুম, তা বলে উঠল ও ঘরে মেয়েরা, যাবেন না। মহা অপ্রস্তুত। সেজোবাবু ফেরবার সময় বললে, ‘বাবা! তোমার কথা আর শুনব না।’ আমি হাসতে লাগলুম।
In plain words
"One day I heard that near the Baghbazar bridge there lived a good man, a devotee, called Dina Mukherji. I pressed Sejobabu, saying I would go to Dina Mukherji's house. What could Sejobabu do? He took me there in his carriage. The house was small, and here was a great man arriving in a huge carriage. They were embarrassed and so were we. On top of that it was his son's sacred-thread ceremony. Where were they to seat us? We were going into the next room when they cried out that the women were in that room and we were not to go in. It was most embarrassing. On the way back Sejobabu said, 'Baba! I won't listen to you any more.' I began to laugh.