Paragraph 20
শ্রীরামকৃষ্ণ—তাঁর মায়াতে সব ঢেকে রেখেছেন—কিছু জানতে দেন না। কামিনী-কাঞ্চন মায়া। এই মায়াকে সরিয়ে যে তাঁকে দর্শন করে সেই তাঁকে দেখতে পায়। একজনকে বোঝাতে বোঝাতে (ঈশ্বর একটি আশ্চর্য ব্যাপার) দেখালেন, হঠাৎ সামনে দেখলাম, দেশের (কামারপুকুরের) একটি পুকুর, আর-একজন লোক পানা সরিয়ে যেন জলপান করলে। জলটি স্ফটিকের মতো। দেখালে যে, সেই সচ্চিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা,—যে সরিয়ে জল খায় সেই পায়।
In plain words
Sri Ramakrishna: He has covered everything with His maya; He lets us know nothing. "Woman and gold" are maya. Only one who moves this maya aside and looks for Him can see Him. While I was explaining this to someone, God showed me a wonderful thing: suddenly I saw before me a pond in my native village, Kamarpukur, and a man pushing aside the moss and drinking from it; the water was crystal-clear. He showed me that Satchidananda is covered with the moss of maya; only he who pushes it aside and drinks gets the water.