Paragraph 49
ঠাকুর কি সাঙ্গোপাঙ্গদের ভিতর এইরূপে শক্তিসঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে, পরে তাঁহারা জীবশিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন। ঠাকুর এখনও আবিষ্ট। রাখালকে বলিতেছেন, “তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন, এর মানে আছে। ঔষধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে পর মনসার পাতা-টাতা দিতে হয়।”
In plain words
Is the Master in this way passing his power into his close companions? Are preparations being made for them to teach men later? Besides M., Rakhal too is sitting in the room. The Master is still in ecstasy. He says to Rakhal, "Were you angry? There was a reason why I made you angry: so that the medicine would work. When the spleen raises its head, you have to apply manasa leaves and the like."