Note 7
১ ঈশানের পুত্রগণ সকলেই কৃতবিদ্য ।জ্যেষ্ঠ—গোপাল District Magistrate হইয়াছিলেন ।মধ্যম—শ্রীশচন্দ্র District Judge হইয়াছিলেন ।শ্রীযুক্ত সতীশ নরেন্দ্রের সহপাঠী, সুন্দর পাখোয়াজ বাজাইতে পারিতেন ।তিনি গাজীপুরে সরকারী কর্ম করিতেন, তাঁহারই বাসায় নরেন্দ্র প্রব্রজ্যা অবস্থায় কিছুদিন ছিলেন ও সেইখানে থাকিয়া পওহারী বাবাকে দর্শন করিয়াছিলেন ।ভ্রাতাদের মধ্যে অন্যতম শ্রীযুক্ত গিরিশ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের Asstt Registrar-এর কার্য অনেক দিন করিয়াছিলেন ।ঈশান এত দান করিতেন যে, শেষে দেনাগ্রস্ত হইয়া অতি কষ্টে পড়িয়াছিলেন ।তাঁহার মৃত্যুর অনেক বৎসর পূর্বেই তাঁহার পত্নীবিয়োগ হইয়াছিল ।ঈশান ভাটপাড়ায় প্রায় মধ্যে মধ্যে গিয়া নির্জনে সাধন-ভজন করিতেন ।
In plain words
Ishan's sons were all well educated. The eldest, Gopal, became a District Magistrate; the second, Srishchandra, a District Judge. Satish, a fellow student of Narendra's, could play the pakhwaj beautifully. He held a government post at Ghazipur, and it was at his lodging that Narendra stayed for some days during his wandering life, and from there went to see Pavhari Baba. Another of the brothers, Girish, was for many years Assistant Registrar of the University of Calcutta. Ishan gave so much in charity that in the end he fell into debt and great hardship. His wife had died many years before him. Ishan used to go now and then to Bhatpara to practise sadhana in solitude.